এফবিআইয়ের তল্লাশি, কী অপেক্ষা করছে ট্রাম্পের সামনে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় গত সোমবার অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। ট্রাম্পের প্রেসিডেন্ট থাকার সময়ের কিছু নথিপত্র এদিক-সেদিক করা নিয়ে চলমান তদন্তে এ ঘটনাকে বড় ধরনের পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে। হোয়াইট হাউস ছাড়ার সময় নিয়ম ভেঙে সরকারি নথিপত্র নিয়ে যাওয়ার ঘটনায় ট্রাম্পের আইনি ঝুঁকি অনেক দূর গড়ায় কি না, সে প্রশ্ন দেখা দিয়েছে।
এফবিআই ঠিক কিসের খোঁজে নেমেছে এবং কেন নেমেছে, তা এখনো অজ্ঞাত। কিন্তু একটি তল্লাশিপরোয়ানা জারির জন্য তদন্তকারীদের বিচারককে এটা দেখাতে হয়েছিল, অপরাধ সংঘটিত করার সম্ভাব্য কারণ আছে এবং ওই অপরাধের তথ্য-প্রমাণ ট্রাম্পের পাম বিচের মার-এ-লাগো রিসোর্টে আছে।
(Ad Code Here 300*250)


